Showing posts with label Nature. Show all posts
Showing posts with label Nature. Show all posts

Friday, April 8, 2011

Naming History of Bay of Bengal




পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর বা Bay of Bengal. এটা আমাদের জন্য সত্যই খুব গর্বের। একমাত্র ইংরেজি Bay of Bengal এর মধ্য দিয়েই এখনো Bengal নামটি দিকে আছে, যা আমাদের সেই অবিভক্ত বাংলা তথা অভিবক্ত ভারতের সেই গৌরবোজ্জ্বল যুগের কথাই স্বরণ করিয়ে দেয়। কিন্তু প্রচীনকালে কি ছিল এই সাগরের নাম? ইন্টারনেটে বেশ কিচ্ছুক্ষণ ঘাটাঘাটি করেও তেমন কিছু বের করতে পারলাম না। তবে একটি সাইটে কিছু তথ্য পাওয়া গেল। জনৈক লেখকের তথ্যমতে, ১০ম শতকে এই সাগরকে বলা হতো 'চোলা হ্রদ' (Chola Lake)। এছাড়া প্রাচীণ গ্রন্থাবলীতে 'পূর্ব সাগর' এবং 'পশ্চিম সাগর' দু'টি নাম উল্লেখ পাওয়া যায়। এক্ষেত্রে 'পূর্ব সাগর' অবশ্যই বঙ্গোপসাগর এবং 'পশ্চিম সাগর' হচ্ছে বর্তমান 'আরব সাগর'।

পাঠক, উল্লেখিত তথ্য 'counter checked' নয়। তাই ভুল হয়ে থাকলে জানাবেন।

Sunday, April 18, 2010

Europe's sky darken by the eruption of Iceland's volcano




আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্ন্যুতপাতে সমগ্র উত্তর ইউরোপের আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। অগ্ন্যুপাতের সাথে উৎগিরন হওয়া কাচ ও রাসায়নিকের কারণে বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে সমগ্র ইউরোপেই এক স্থবির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিমান চলাচল বন্ধের কারণে পোল্যান্ডের প্রেসিডেন্টের অন্ত্যেষ্টিক্রিয়াও সাময়িকভাবে স্থগিত রয়েছে।


আইসল্যান্ডের যে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুতপাত হচ্ছে তার নাম হচ্ছে Eyjafjallajökull. এটি আইসল্যান্ডের দক্ষিণে প্রায় ১০০ বর্গ কিমি জুড়ে অবস্থিত। উচ্চতা হচ্ছে ১,৬৬৬ মিটার (৫,৪৬৬ ফুট)। বিজ্ঞানীরা ২০০৯ সাল থেকেই ধারণা করছিলেন যে Eyjafjallajökull
অগ্ন্যুতপাত ঘটাতে পারে। কারণ তখন থেকেই আগ্নেয়গিরি ও তৎসংলগ্ন প্রায় ১০ কিমি অঞ্চলে স্বল্পমাত্রার ভূমিকম্প অনূভূত হচ্ছিল, যা কিনা অগ্ন্যুৎপাতের একটি অন্যতম প্রধান পূর্বাভাস। সর্বশেষ গত ৩-৫ মার্চের মধ্যে প্রায় ৩,০০০ ভূমিকম্পের রেকর্ড করা হয়, যা কিনা নিশ্চিত করে অগ্ন্যুৎপাত সময়ের ব্যাপার মাত্র। অবশেষে ২০শে মার্চ প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়। সাময়িক বন্ধে পর গত ১৪ই এপ্রিল অগ্ন্যুৎপাত আরও ভয়াবহ আকারে শুরু হয় একটি হিমবাহের মধ্যবর্তী অংশে; ফলে প্রচুর স্টিম এবং পানি নির্গত হচ্ছে।